সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে ১০০ কোটি ডলার জরিমানা নেদারল্যান্ডসের রাজনৈতিক প্রতিপক্ষকে বিনাবিচারে আটক বন্ধের আহ্বান ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই অস্ট্রেলিয়ার কাছে হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন বেঁচে আছে বাংলাদেশের আলোচিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু গুদাম থেকে সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধের’ ঘোষণায় কমল তেলের দাম

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
- প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার ঘোষণার অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন হয়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরই উভয় প্রধান বেঞ্চমার্কের দাম ১ শতাংশের বেশি কমে যায়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়।

ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানিয়েছেন, দেশটির বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক পদক্ষেপের একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ সামনে আসছে।

সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন বেসেন্ট। ফলে ইরানের ওপর প্রস্তাবিত মার্কিন পদক্ষেপের ধরন ও এর সম্ভাব্য প্রভাবের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণা এবং ইরানের ওপর এর সম্ভাব্য প্রভাব স্পষ্ট হওয়ার পর তেলের বাজারের পরবর্তী গতিপথ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর