শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকায় কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬



ঢাকার শোয়ারী ঘাট ও পোস্তগোলা ব্রিজ এলাকায় পৃথক দুইটি অভিযানে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা শোয়ারী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

তবে পলিথিনের প্রকৃত মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পরে কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দকৃত পলিথিনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর