বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা মধুখালীতে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর: প্রিন্স গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১২ জেলে; মাছ-জাল লুটের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর