রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির যুদ্ধের আগে প্রতিদিন ১০০ জাহাজ, অথচ গত ৫ মাসে হরমুজ পার হলো মাত্র ১৪৫৪টি খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

অনলাইন ডেস্ক: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
- ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কারও সঙ্গে যোগাযোগ করছেন না বলে জানিয়েছেন তার শ্বশুর।

রবিবার ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে মোজতবা খামেনির শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ-আদেল বলেন, “নির্দিষ্ট কিছু কারণে মোজতবা খামেনি কোনও দল বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না।” তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি তিনি।

হাদ্দাদ-আদেল আরও বলেন, মোজতবা খামেনি সবদিক থেকেই তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মতো। একই সঙ্গে তিনি মোজতবা খামেনির সুস্বাস্থ্যের প্রত্যাশাও ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার আসন অলংকৃত করার পর গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। বাবার মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন মোজতবা খামেনি। তবে এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

সম্প্রতি সৌদি সংবাদমাধ্যমে আল হাদাথের প্রতিবেদনে কিছু ইসরায়েলি সূত্রের বরাতে বলা হয়, মোজতবা খামেনি ইরানে নেই। তবে তিনি কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কোনও তথ্য দিতে পারেনি তারা।

এর আগে মোজতবা খামেনিকে চিকিৎসার জন্য রাশিয়ায় নেওয়া হয়েছে বলেও গুঞ্জন চাউর হয়েছিল। তবে ইরান সরকার সে গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছে, খামেনি ইরানেই অবস্থান করছেন এবং তিনি সুস্থ আছেন। সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর