সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বলাৎকারের চেষ্টা পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা ওভারটাইমের টাকা না দেওয়ায় গাড়ি নিয়ে পালাল কর্মচারী, ৯৯৯ ফোনকলে উদ্ধার তেজগাঁও বিভাগের ছয় থানার অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬০ সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা মিরপুরে যুবদলকর্মী হত্যায় ২৫ লাখ টাকার চুক্তি, চার শুটার ভাড়া করেন ‘সিএনজি হাফিজ’ নাগরিক নিরাপত্তায় নতুন গতি, CIMS-এর মাধ্যমে তথ্য সংরক্ষণ করছে ডিএমপি উল্লাপাড়ায় টিসিবি পণ্যের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ডিলার নিয়োগে কর্তৃপক্ষের পুনরায় তদন্ত দাবি পটাশ-চিনির বার্ন: ‘ফেসবুক তান্ত্রিক’ সেজে নারীদের হাত পোড়ানো প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার আমিরাতে আটক বিমানকর্মী: পাঁচ দিনেও জানানো হয়নি কারণ ‘দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কাজনক লক্ষণ নেই, তবে নজরদারি অব্যাহত’: সিটিটিসি প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
-ফাইল ছবি।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এসময় সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।

এদিন এ মামলায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে।

উক্ত মামলায় বর্তমানে গ্রেপ্তার থাকা ৯ আসামি হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর